প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শীতার্তদের সহায়তায় কম্বল তুলে দিয়েছেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে অনুদানের কম্বল তুলে দেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আ. রউফ চৌধুরী।
এ সময় ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন উপস্থিত ছিলেন।
চলতি বছর শীতার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার কম্বল দিয়েছে ব্যাংকটি।
ইত্তেফাক/ইউবি
