১৫ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন ক্ষমতা অর্জন আলোর বিচ্ছুরণে ও আলোকসজ্জায় উদযাপন করলো সরকার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলে আলোক উত্সবে বৈচিত্র্যময় লেজার শো ও আতশবাজিতে ছড়িয়ে দেয়া হয় সক্ষমতার বার্তা। প্রায় ২০ মিনিটব্যাপী আতশবাজিতে বিমোহিত হন সাধারণ মানুষ।
হাতিরঝিলের রামপুরা অংশে আয়োজিত আলোক উত্সব দেখতে কয়েক হাজার মানুষ ভিড় করেন। পার্শ্ববর্তী বাড়ির ছাদ ও জানালায় ছিলো উত্সুক মানুষের উপস্থিতি।
আলোক উত্সব উদ্বোধন করেন বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। উদ্বোধনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি একটি ছোট ডকুমেন্টারি দেখানো হয়। পরে শুরু হয় লেজার শো ও আতশবাজি।
ইত্তেফাক/এএন
