সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১২:২৩
 
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৪৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। আজ শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
 
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানা পুলিশ ১৭ জন, কলারোয়া থানা পুলিশ পাঁচজন, কালিগঞ্জ থানা পাঁচজন, শ্যামনগর থানা পুলিশ আটজন, আশাশুনি থানা পুলিশ পাঁচজন, দেবহাটা থানা পুলিশ একজন ও পাটকেলঘাটা থানা পুলিশ দুইজন আসামিকে গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। 
জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে। 
 
 
ইত্তেফাক/কেকে