মানিকগঞ্জের জাগির এলাকায় বাসচাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল জানান, সকালে মহাসড়কের পাশ দিয়ে সাইকেল চালিয়ে মানিকগঞ্জে যাচ্ছিলেন ওই ব্যক্তি। পথে জাগির এলাকায় পৌঁছলে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
ইত্তেফাক/কেকে
