খাগড়াছড়ি জেলার রামগড়ে আজ শুক্রবার সেনাবাহিনী দুই রাউন্ড গুলিসহ একটি এলজি উদ্ধার করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্ধুকছড়ি জোনের ক্যাপ্টেন তৌহিদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহলদল রামগড়ের পাতাছড়া ইউনিয়নের ঢাকাইয়া কলোনী নামক এলাকা থেকে অস্ত্র, গুলি ও চাদা আদায়ের রশীদ বই উদ্ধার করে।
ক্যাপ্টেন তৌহিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা ঐ এলাকায় অভিযানে যান। সন্ত্রাসীরা সেনাবাহিনীর আগমন টের পেয়ে জংগলের মধ্যে পালিয়ে যায়। পরে এলাকা তল্লাশি করে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি এলজি, দুই রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের তিনটি রশিদ বই উদ্ধার করা হয়।
ক্যাপ্টেন তৌহিদ বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি রামগড় থানায় জমা দেয়া হবে।
ইত্তেফাক/এমআই
