মাদারীপুরের রাজৈর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়।
র্যালি ও মানববন্ধন শেষে কমিটির সভাপতি আবুল হাশিম সেপাহীর সভাপতিত্বে কেজেএস পাইল উচ্চ বিদ্যালয়ের হল রুমে রচনা প্রতিযোগিতা, দুর্নীতি প্রতিরোধ ও সততার চর্চা বিষয়ক নাটিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানু রহমান। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।
