গাইবান্ধায় ট্রলি চাপায় শিশু নিহত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৫
গাইবান্ধার পলাশবাড়ীতে ইট বোঝাই ট্রলি চাপায় বাইসাইকেল আরোহী শরীফ মিয়া (৬) নামে এক শিশু নিহত ও আরিফুল ইসলাম (৯) নামে অপর এক শিশু আহত হয়েছে। 
 
শুক্রবার দুপুরে গাইবান্ধা-নাকাই সড়কের পলাশবাড়ীর হরিনাথপুর ইউনিয়নের হরিনাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত শরীফ ওই গ্রামের আতোয়ার রহমানের ছেলে এবং আহত আরিফুল একই গ্রামের আব্দুল হাদি মিয়ার ছেলে। আরিফুলকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
উপজেলার হরিনাবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এস আই নজরুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, দুপুরে ওই সড়কে আরিফুল বাই সাইকেল চালাচ্ছিল। তার বাই সাইকেলের পিছনে বসা ছিল শরীফ। এসময় ঢোলভাঙ্গা থেকে নাকাইহাটগামী ইটবোঝাই একটি ট্রলি বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শরীফ মারা যায় এবং আরিফুল আহত হয়। 
 
তিনি আরো জানান,  ট্রলিসহ এর চালক রবিউল ইসলাম ও সহকারী শামীমকে আটক করা হয়েছে।