কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ০৮:৩৬
 
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আসলাম (৪০) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের আরেফসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
জানা যায়, নিহত আসলাম কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকার নুরু সর্দারের ছেলে। ভোরে কুষ্টিয়া থেকে জলপাই ও আলু বোঝায় একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক আসলামের মৃত্যু হয়।
 
আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবলুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 
 
 
ইত্তেফাক/কেকে