সাংগঠনিকভাবে টেলিভিশন উপস্থাপকেরাও এবার একক সংগঠনে ছায়া ভিড়লেন। শুরু হলো ‘প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অব বাংলাদেশ’ নামের নতুন সংগঠনের যাত্রা। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক আয়োজনের মধ্যদিয়ে শুরু হলো এ সংগঠনের।
‘প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অব বাংলাদেশ’র নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আব্দুন নূর তুষার আর সাধারণ সম্পাদক আনজাম মাসুদ।
সংগঠনের উদ্দেশ্যের বিষয়ে আব্দুন নূর তুষার জানিয়েছেন, উপস্থাপকদের মানোন্নয়নে নানা কর্মসূচিম, একে অন্যের পাশে দাঁড়ানো। আর এই পেশাকে আরও বেশি সম্মানজনক একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করাই আমাদের প্রধান কাজ।
প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অব বাংলাদেশ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি ফেরদৌস বাপ্পী, খন্দকার ইসমাইল, শারমীন লাকি ও ফারহানা নিশো। তিন যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন নওশীন নাহরীন, শফিউল আলম ও ফারজানা ব্রাউনিয়া। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাস।
গুরুত্বপূর্ণ পদে আছেন আলিফ আলাউদ্দীন (অর্থ), সামিয়া আফরিন (দপ্তর), নীরব খান (প্রচার ও প্রকাশনা), সায়েম সালেক (সাহিত্য), শান্তা জাহান (সাংস্কৃতিক), সৈকত সালাহউদ্দিন (আন্তর্জাতিক), আফরিন আহমেদ (আইন), মারিয়া নূর (ক্রীড়া ও বহিঃ অনুষ্ঠান) ও নাবিলা (আর্কাইভ)।
প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অব বাংলাদেশ সংগঠনটির প্রথম কার্যনির্বাহী সদস্যরা হলেন ইভান সাইর, খাইরুল ইসলাম পাখি, রুমানা মালিক মুনমুন, শাহেদা পারভীন, তানভীর তারেক, আমব্রিনা সারজিন, মৌসুমী বড়ুয়া, পারিহা লিমা, ইমতু, জেরিন চৈতি।
ইত্তেফাক/এমএআর
