সংসার ভাঙার খবরে এবার জর্জ ক্লুনি

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১২:১২
রাজকীয় আয়োজনে বিয়ে করে বিশ্বব্যাপী তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন অভিনেতা জর্জ ক্লুনি। উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর ৫৪ বছর বয়সে ক্লুনি বিয়ে করেন আইনজীবী আমাল আলামুদ্দিনকে। তবে এবার বিচ্ছেদের খবরে আবারো তাদের নিয়ে সেই আলোচনা।
 
জোরেসোরেই শোনা যাচ্ছে সংসারে ভাঙনের আওয়াজ। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি কিংবা অন্যান্য বিশ্বমিডিয়া যাই ধরুণ না কেন, সবার কাভারেজে এসেছে খবরটি।
 
৩০ কোটি ডলারের হতে চলেছে এই ডিভোর্স। দু’বছরের দাম্পত্যে আমাল সন্তান চেয়েছিলেন। কিন্তু জর্জ ক্লুনি তাতে রাজি হননি। আপাতত তাঁরা আলাদা আছেন। তাঁদের প্রথম দেখার পর অনেকেই ভেবেছিলেন তাঁরা পারফেক্ট ম্যাচ। কিন্তু এখন তাঁদের অনেক বন্ধুই বলছেন, ওরা যে কোনও দিন বিবাহবিচ্ছেদের ঘোষণা দিতে পারেন।
IMG0
বিচ্ছেদের আরও একটি কারণ শোনা যাচ্ছে শোবিজে। জর্জ নাকি যেখানে বড় হয়ে উঠেছিলেন সেই ব্রিটেনে সব কিছু ছেড়ে ফিরে যেতে চেয়েছিলেন। অন্যদিকে আমালের পছন্দ বিলাসবহুল জীবন। এ নিয়েও নাকি সংঘাত শুরু হয় তাঁদের মধ্যে।
 
সব মিলিয়ে এই রয়্যাল কাপল যে কোনও দিনই বিবাহবিচ্ছেদের ঘোষণা করতে পারেন বলে মনে করছে হলিউড গণমাধ্যম।
 
ইত্তেফাক/এমএআর