ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ২

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১২:১৮
সিলেটের ওসমানীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণীর ছাত্রসহ দুইজন আহত হয়েছে। আহতরা হলো, উপজেলার ইলশপুর গ্রামের বাসিন্দা ও কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী মাহদি আল হাসান (৬) এবং রিকশা চালক বাবুল মিয়া (৪০)।
 
পুলিশ জানায়, শনিবার সকাল ১১টার দিকে উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কের বটেরতল এলাকায় শেরপুরগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি  অটোরিকশাকে চাপা দেয়। এতে রিকশাচালকসহ পথচারী মাহদি আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
 
ওসমানীনগর থানার এসআই মুহিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও রিকশাটি জব্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ