ঢাকা ধামরাই উপজেলার সোমভাগে ‘প্রবীণদের আর্থ-সামাজিক নিরাপত্তা ও সমৃদ্ধিকরণ’ শীর্ষক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বেসরকারি সংস্থা ‘সজাগ’ সংস্থার শিক্ষা প্রোগ্রামের ফোকাল পার্সন মো. আলী আজমের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
সংস্থাটির পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে সোমভাগের ইউপি চেয়ারম্যান মো. আহাজার আলী বক্তব্য রাখেন।
এতে অন্যান্যের মধ্যে সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক লোকমান হোসেন, আওলাদ হোসেন, মর্তুজ আলী ও আব্দুল মোতালেব প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সর্বস্তরের মানুষের অধিকার বিশেষ করে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা, মানসিক বিনোদন ও অর্থনৈতিক নিরাপত্তাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ইত্তেফাক/এএসএমইউ
