নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১২ হাজার পিস ইয়াবা ও নগদ এক লাখ সাত হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় মাদক বহনকারী পিকাপভ্যানটিও জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন, আমির হোসেন ওরপে আলী হোসেন (৩৫), জামসেদ আলম সৌরভ (৩২) ও আনোয়ার হোসেন হেলাল (৩৫)। তারা বেগমগঞ্জের অনন্তপুর ও সোনাপুরের বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলাধীন একলামপুরে একটি পিকাপভ্যানে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য এক লাখ সাত হাজার টাকা।
জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিবি মো. আতাউর রহমান ভূঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
