নাট্য সংগঠন মণিপুরি থিয়েটার পাঁচদিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করতে যাচ্ছে। পাঁচটি নাটক নিয়ে উৎসব শুরু হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর, শেষ হবে ২৮ ডিসেম্বর।
রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ২৪ ডিসেম্বর উৎসবের উদ্বোধনী সন্ধ্যায়মঞ্চস্থ হবে ‘লেইমা’। ২৫ ডিসেম্বর স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে ‘ইঙাল আঁধার পালা’। ২৬ ডিসেম্বর একই মিলনায়তনে মঞ্চস্থ হবে ‘শ্রীকৃষ্ণকীর্তন’।
নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ২৭ ডিসেম্বর মঞ্চস্থ হবে ‘দেবতার গ্রাস’। ২৮ ডিসেম্বর উৎসবের সমাপণী সন্ধ্যায় মঞ্চস্থ হবে ‘কহে বীরাঙ্গনা’। এছাড়া মণিপুরি মৃদঙ্গ, মণিপুরি নাচ’সহ বিভিন্ন পরিবেশনা থাকবে উৎসবে।
‘অঙ্গে রঙ্গে কথায় ছন্দে জাগো’ স্লোগান নিয়ে এবারের উৎসবে মণিপুরি থিয়েটার মঞ্চস্থ করবে তাদের আলোচিত পাঁচটি নাট্য প্রযোজনা।
ইত্তেফাক/এমএআর
