শ্রীপুরে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, পুলিশের গুলি

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৫:১৩
মাগুরার শ্রীপুর উপজেলায় দুইদল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ৪০টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
 
শুক্রবার রাতে উপজেলার সব্দালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ তিনজনসহ মোট পাঁচজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করেছে। এ ঘটনায়  পুলিশ সুজন নামে এক ব্যক্তিকে আটক করেছে।
 
এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের আওয়ামী লীগ সমর্থক সাব্বির হোসেন ও বিএনপি সমর্থক মীর হাফিজার রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় সব্দালপুর বাজারে সাব্বিরের সমর্থক পান্নু এবং হাফিজারের সমর্থক তপনের মধ্যে বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা একে অপরের উপর চড়াও হয়। পরে রাত আটটার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
 
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষ এড়াতে এলাকায় এখনো পুলিশ মোতায়েন রয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ