ছাতকে সরকারি খাল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার রায় সন্তোষপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল করিম ও ছালিক মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত আব্দুল করিম (৬০), ইউপি সদস্য আকল মিয়া (৩৮), মছব্বির আলী (৮০), গৌছ উদ্দিন (৪০), কুতুব উদ্দিন (২৫), আব্দুল কাদির (৪৫), আব্দুল মতিন (২৬), জুয়েল মিয়া (২২), সাহাব উদ্দিন (৭০), আব্দুল আহাদ (৬৫), এজ্জামিন মিয়াকে (২৮)সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় দুঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ছাতক থানার এসআই তরিকুল ইসলাম, কনস্টেবল জুনেদ আহমদ, কনবেস্টল সজল আহত হন। সংঘর্ষ চলাকালে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/ইউবি
