মুন্সিগঞ্জ জেলার মালখানগর, সিরাজদিখান, বালিগাঁও ও নিমতলা, ঢাকার কেরাণীগঞ্জের রুহিতপুর এবং নবাবগঞ্জের আগলাবাজার শাখার মাধ্যমে ৪০ (চল্লিশ) জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করেছে ব্যাংক এশিয়া।
ব্যাংকের চেয়ারম্যান জনাব আ. রউফ চৌধুরী শুক্রবার (০৯ ডিসেম্বর) মুন্সিগঞ্জের মালখানগর ডিগ্রী কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির টাকা তুলে দেন। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটি চেয়ারম্যান জনাব রুমি এ. হোসেন, র্যাংগস গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব আমানুল্লাহ চৌধুরী, ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব জনাব মো. আরফান আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আমিনুল ইসলাম এবং সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, ব্যাংক এশিয়া গ্রামীণ শাখাগুলোর মাধ্যমে পল্লী অঞ্চলের মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করে থাকে। চলতি বছর এ বৃত্তির জন্য ২৪০ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
