গাইবান্ধার পলাশবাড়ীতে সুপারির গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন মিয়া (১৩) নামে এক এক স্কুলছাত্র মারা গেছে।
শনিবার সকালে উপজেলা সদরের নুনিয়াগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। লিমন ওই এলাকার নুরুল ইসলামের ছেলে ও পলাশবাড়ী এসএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
পলাশবাড়ী থানা পুলিশের ওসি মজিবুর রহমান জানান, শনিবার সকালে বাড়ির পাশে একটি সুপারির গাছ কাটছিলেন আব্দুল মতিন। কিন্তু গাছটি কাটার পরেও মাটিতে না পড়ায় তিনি লিমনকে গাছটিতে ধাক্কা দিতে বলেন। ধাক্কা দিলে গাছটি ওই এলাকা দিয়ে যাওয়া বিদ্যুতের তারের ওপর গিয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
ইত্তেফাক/এমআর/ইউবি
