ইতোমধ্যে ঢাকায় শীত পড়ে গেছে। এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় বাস্তুহারা ও বস্ত্রহীনদের। শিশুদের ক্ষেত্রে এই দুর্ভোগ আরো চরম। তাদের দুর্ভোগ কিছুটা কমাতে তাদের মাঝে শীতবস্ত্র তুলে দিলো ঢাকা ওয়াকিং ক্লাব নামে একটি অলাভজনক সংগঠন।
শুক্রবার ঢাকার কাওরান বাজারের পান্থকুঞ্জ পার্কে অবস্থিত প্রতি বছরের মতো এবারো ক্লাবের পক্ষ থেকে একটি পথশিশু স্কুলের প্রায় ১৭৫ জন পথশিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানটি ২০১৪ সাল থেকে হাঁটার উপকারিতা নিয়ে এবং হাঁটার জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে। এর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে ক্লাবটি প্রতি বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে।
শীতবস্ত্র বিতরণ শেষে উক্ত অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও ক্লাবের সদস্যগণ পথশিশুদের সাথে পিঠা উৎসবে মেতে উঠেন।
অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট এডভোকেট মো. ফারুক হোসেন তপাদার, সাধারণ সম্পাদক রাশেদ নাহিন, মেহেদি হাসান, আমন্ত্রিত অতিথি মোশারফ হোসেন রাজা, রিয়াজুল ইসলাম রিয়াজ, প্রবীর সিকদার, স্থানীয় কাউন্সিলর আ. হামদি খান, কবি শামমি রুমি টটনি , পথশিশু স্কুলের প্রতিষ্ঠাতা হাজী মো. শাহ জালাল খান সহ ক্লাবের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমএইচ
