ইত্তেফাকের বাঘা সংবাদদাতা আলী হাশেমের স্মরণসভা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ২০:৫৪
দৈনিক ইত্তেফাকের রাজশাহীর বাঘা সংবাদদাতা অধ্যাপক আলী  হাশেমের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 
 
শনিবার বিকালে উপজেলার শাহদৌলা ডিগ্রি কলেজ মাঠে বাঘা প্রেসক্লাবের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। আলী হাশেম বাঘা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকার বাঘা সংবাদদাতা ছিলেন। 
 
বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে ও সধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  শফিউর রহমান শফি, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, শাহদৌলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব, সাংবাদিক আবুল কালাম, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক সরকার, বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এনামুল হাসান ঝন্টু, বাঘা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল গোফুর মিঞা, অধ্যাপক নুরউদ্দীন, আওয়ামী লীগ নেতা শিক্ষক আজিজুল আলম, সাবেক রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, বাঘা উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফরজ আলী, অধ্যাপিকা দীপা খাতুন, সাংবাদিক আবু হানিফ মিঞা প্রমুখ।

ইত্তেফাক/এমআর/ইউবি