‘বেয়াইন সাব’এ নাচলেন জাফরউল্লাহ শরাফত

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১১:৩০
মুক্তি পেয়েছে ‘বেয়াইন সাব’ মিউজিক ভিডিও। গত ৯ ডিসেম্বর শুক্রবার রাতে দেশীয় ‘বায়োস্কোপ লাইভ ডটকম’ নামের ভিডিও সাইটে প্রকাশ পায়। ইতোমধ্যে গানটির দর্শক সংখ্যা দাড়িয়েছে ৮৮ হাজারের বেশি। 
 
মিউজিক ভিডিওতে দেখা যাবে অভিনেতা জাহিদ হাসান, ধারাভাষ্যকার জাফরউল্লাহ শরাফত, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী শায়লা সাবি ও মডেল শারলিনাকে।
 
গানটির সুর ও সংগীতায়োজক প্রীতম হাসান ও প্রতীক হাসান।
IMG0
গানটি নিয়ে জাহিদ হাসান জানান, দেশে বিয়ের সময় সাধারণত হিন্দি গান বাজানো হয়। এটা থেকে সবাই যেন বেরিয়ে আসে, এ কারণেই গানটিতে কাজ করার আগ্রহ পেয়েছি। দেশিয় সংস্কৃতি ধারণ করে রাখতেই এ আয়োজন। আশা করছি সবার ভাল লাগবে। গানটির ভিডিও লিংক:
 
 
গানটিতে প্রতীক হাসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাউমি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান।
 
ইত্তেফাক/এমএআর