ঢাকার কেরাণীগঞ্জের বুড়িগঙ্গার প্রথম সেতুর (পোস্তখোলা) উপর থেকে এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মো. সাদ্দাম হোসেন (৩০) মুন্সীগঞ্জ সদর বর্জযোগিনী এলাকার সেরাজুল খানের ছেলে।
পুলিশ জানায়, শনিবার বিকালে স্থানীয়দের খবরে ওই সেতুর উপর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে ছিল সাদা রঙের সোয়েটার ও রঙিন ট্রাউজার। পকেটে থাকা কাগজপত্র যাচাই-বাছাই করে তিনি পুলিশের একজন কনস্টেবল বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি রাজারবাগে কর্মরত ছিলেন।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘এটি হত্যা না অপমৃত্যু, তা বলা যাচ্ছে না। তদন্ত চলছে।’
ইত্তেফাক/এএসএমইউ
