চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. ইব্রাহিম মানিক (৩২) নগরীর সদরঘাট বাইলেনের আবু হানিফের ছেলে।
রবিবার দুপুর ১২টার দিকে থানার ব্যস্ততম এলাকা জিপিও’র সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা। পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
