রোহিঙ্গা মুসলিমদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৪:৫২
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর অমানুষিক নির্যাতন এবং গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।
 
রবিবার সকালে ইসলামি আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শাখার উদ্যোগে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
 
সংগঠনটির জীবননগর শাখার নেতা শাহজামাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন। এতে দলটির চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক ডা. জিনারুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন।
 
বক্তারা মিয়ানমারসহ সারা বিশ্বে মুসলিম নির্যাতন ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বন্ধ করার দাবি জানান।
 
ইত্তেফাক/এএসএমইউ