লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ডাকাতি ও অস্ত্র মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. জহির উপজেলা চর আবদুল্লাহ ইউনিয়নের বাসিন্দা।
রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর কাদিরা আশ্রয়ণ কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, তার বিরুদ্ধে একটি অস্ত্র ও ছয়টি ডাকাতি মামলা রয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
