ভারতের মুম্বাইয়ের শহরতলীতে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দায়িত্বরত চিকিৎসক। ঘটনাটি ঘটে মুম্বাইয়ের গোরেগাওয়ের আরেয়া কলোনিতে।
হেলিকপ্টারটি বেসরকারি প্রতিষ্ঠান আমান এভিয়েশনের একটি হেলিকপ্টার। তিনটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে এসে এর আগুন নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/এসএস
