গোপালগঞ্জে শিশু বলৎকারের ঘটনায় মসজিদের মোয়াজ্জিন আব্দুর রহিমকে (২৪) আটক করেছে পুলিশ।
রবিবার সকালে গোপালগঞ্জ বিসিক জামে মসজিদের মোয়াজ্জিনের ঘরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধরা ওই মোয়াজ্জিনকে ঘরের মধ্যে দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মোয়াজ্জিন আব্দুর রহিম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামের আক্কাস সিকদারের ছেলে।
ওই শিশুর পিতা (রফিকুল ইসলাম) বলেন, ‘আমার ছেলের শহরের অনির্বাণ স্কুলের প্লে-গ্রুপের ছাত্র। সে প্রতিদিন ফজরের নামাজের পর বিসিক জামে মসজিদ মক্তবে আরবি শিখতে যায়। আমি তাকে মসজিদে দিয়ে এসে ব্যবসা প্রতিষ্ঠানে যায়। সকাল সাড়ে ৭টায় মক্তব ছুটি হয়। সকাল ৮টার পরও ছেলে বাড়িতে ফিরে না আমি মসজিদে গিয়ে ছেলের খোঁজ করি। অনেক ডাকাডাকির পর মোয়াজ্জিনের ঘর থেকে ছেলে ডাকে সাড়া দেয়। মোয়াজ্জিনের ঘরের দরজা এ সময় বন্ধ ছিল। পরে ডাকডাকি করার পর মোয়াজ্জিন দরজা খুলে দেন।’
ছেলে শিশু বলে, ‘সকাল সাড়ে ৭টার আগে মক্তব ছুটি দিয়ে দেন মোয়াজ্জিন আব্দুর রহিম। সবাইকে ছেড়ে দিয়ে আমাকে ঘরে নিয়ে বলৎকার করেন মোয়াজ্জিন।’
অভিযুক্ত আব্দুর রহিম শিশুকে বলৎকারের কথা অস্বীকার করে বলেন, ‘আমি তাকে ভালো করে শিক্ষা দেয়ার জন্য সবাই ছুটি দিয়ে আমার ঘরে নিয়ে যাই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়।’
গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা বলেন, এ ঘটনায় মোয়াজ্জিন আব্দুর রহিমকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
