মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে নয়, বাল্য বিবাহ নতুন আইনে বিশেষ ধারা নিয়ে কেউ কেউ ভুল ব্যাখ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
রবিবার জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন, জেলা মহিলা অধিদপ্তর, জেলা নারী উন্নয়ন ফোরাম ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র, দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও ক্ষুদ্র ঋণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত সচিব শাহিন আহমেদ চৌধুরী, জজ কোর্টের পিপি আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাজাহান শেখ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান আপেল প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
