তুরস্কের ইস্তাম্বুল নগরীতে স্টেডিয়ামের পাশে পুলিশকে লক্ষ্য করে চালানো জোড়া বোমা হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করা হচ্ছে। এই হামলায় এখন পর্যন্ত ৩৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
তুরস্কের উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে এই হামলার পেছনে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি দায়ী বলে ধারণা করা হচ্ছে। হামলার দুই ঘণ্টা আগে ইস্তাম্বুলের ভোডাফোন অ্যারেনা স্টেডিয়ামে তুরস্কের প্রিমিয়ার ডিভিশনের খেলা চলছিল।
নুমান জানিয়েছেন, হামলায় ৩০০ থেকে ৪০০ কেজির বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। এবং পিকেকের দিকে সন্দেহের তীর। এখন পর্যন্ত কোনো হামলার দায় স্বীকার করেনি। সাম্প্রতিক সময়ে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি তুরস্কে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। আইএসের বিরুদ্ধে সিরিয়া ও ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সদস্য তুরস্ক। এছাড়া সাম্প্রতিক সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলে পিকেকে’র সঙ্গে আবার সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
