লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৫
জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে রবিবার ভোরে বিএসএফের গুলিতে আসাদুজ্জামান (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। 
 
বিজিবি ও এলাকাবাসী জানায়, ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ৫ থেকে ৭ জন যুবক ভারতের ১০০ গজ অভ্যন্তরে গরু আনতে যান। এ সময় ভারতের কুচবিহার জেলার সিংগিমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিতে আসাদুজ্জামান ঘটনাস্থলেই মারা যান।  পরে বিএিএফ লাশ নিয়ে গেছে। 
 
লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান বলেন, এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি