কুমিল্লায় ভারতীয় শাড়ি-মাদকদ্রব্য জব্দ

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৯:২৯
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, মাদকদ্রব্য ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 
 
রবিবার দুপুরে কুমিল্লার ১০ বিজিবির একটি টহল দল জেলার চৌদ্দগ্রাম উপজেলার শুয়াগাজী এলাকায় এ অভিযান চালায়। 
 
জানা যায়, জেলার চৌদ্দগ্রাম উপজেলার শুয়াগাজী এলাকা দিয়ে ভারতীয় মালামালের একটি বড় চালান পাচার হচ্ছে এমন খবর পেয়ে রবিবার দুপুরে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মিনি কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ শাড়ি আটক করা হয়। 
 
এ ছাড়া জেলার ভারত সীমান্তবর্তী একাধিক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হুইস্কি, ফেনসিডিল, গাঁজা, ইয়াবাসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।
 
ইত্তেফাক/ইউবি