জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিলেন জ্যেষ্ঠ সচিব ড. মোজাম্মেল হক খান। এর আগে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনপ্রশাসনে বদলি করা হয়। রবিবার ড. খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দেয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।
বিকেলে ড. খান যোগ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এখানে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিপিএটিসির রেক্টরসহ সেখানকার কর্মকর্তা-কর্মচারীরাও তাকে সচিবালয় নিজ দপ্তরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মোজাম্মেল হক খান পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। কিছু সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও কথা বলেন।
ড. খান ১৯৮২ ব্যাচের বিসিএস কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়, বঙ্গভবনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ইত্তেফাক/এমআই
