সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রযুক্তি শিক্ষা নিশ্চিত এবং তাদেরকে যোগ্য বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে যাত্রা শুরু করেছে এলজি আইটি একাডেমি।
এ একাডেমি শিশুদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতের পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের অন্যান্য বিষয়গুলোও শেখার সুযোগ করে দিবে।
রবিবার রাজধানীর রায়েরবাজারে জাগো স্কুলে এই এলজি আইটি একাডেমি নির্মাণ করেছে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন।
একাডেমির উদ্বোধন করেন এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ'র ব্যবস্থাপনা পরিচালক অ্যাডওয়ার্ড কিম এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করভি রাখসান্দ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ’র হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিক্স মাহমুদুল হাসান, সহকারী ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিন এবং জাগো ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (পার্টনারশিপ অ্যান্ড ব্রান্ডিং ডিপার্টমেন্ট) নুসরাত জেরিন।
ইত্তেফাক/এসএস
