শ্যুটিং স্পট: ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৩:৩২
‘‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক/ তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছিলো ঘাসে আবিল ভেড়ার পেটের মতন/ 
কত কালের পুরোনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে/ এই অরণ্যের পোস্টম্যানগুলি’’ লাইনগুলো কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ শীর্ষক কবিতার।
 
বাংলা সাহিত্যের শক্তিমান কবি শক্তি চট্টোপাধ্যায়ের এই বিখ্যাত কবিতার শিরোনাম থেকে নতুন নাটক নির্মাণ করছেন নির্মাতা অঞ্জন আইচ।
 
IMG0
নাটকটি আগামী ভালবাসা দিবসে প্রচারিত হবে। নাটকটিতে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, আবুল হায়াত, আরমান পারভেজ, টুটুল চৌধুরী, লতিফা আহমেদ লিফাসহ অনেকে।
 
‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ নাটকটির বিষয়ে ইত্তেফাক অনলাইনকে নির্মাতা অঞ্জন আইচ বলেন, ভালবাসা দিবসের টিভি ফিকশন হিসেবে কাজটি করা হচ্ছে। আগামী ১৪ ফেব্রুয়ারী ভালবাসা দিবস উপলক্ষ্যে এটি প্রচারিত হবে।’
IMG1
নাটকটির গল্প সাজানো হয়েছে প্রেম-ভালবাসা, অভিমান আর সর্ম্পকের নানা দিক নিয়ে। রাজধানীর বেশকিছু লোকেশনে ইতোমধ্যে নাটকটির শ্যুটিংয়ের কাজ শুরু হয়েছে।
 
‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে বলে জানিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
 
ইত্তেফাক/এমএআর