মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগে ১৯৭৯ সালে সংযুক্ত হওয়া 'ওয়ান চায়না' নীতি বাতিলের ইঙ্গিত দিলের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প চীনের 'ওয়ান চায়না' পলিসির সমালোচনা করেছেন। তিনি জানান, বেইজিং আমাদেরকে বাণিজ্য ও অন্যান্য প্রয়োজনীয় ক্ষেত্রে সুবিধা না দিলে 'ওয়ান চায়না' পলিসিকে সম্মান করার কোন কারণ দেখছি না।
তাইওয়ানের রাজনৈতিক নেতার সঙ্গে ট্রাম্পের ফোনালাপের পর থেকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এক চাপা উত্তেজনা চলছে। চীনের পক্ষ থেকে সে সময় জানানো হয়েছিল, এই ফোনালাপের কোন প্রভাব চীনের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে পরবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও জানানো হয়েছিল, শুভেচ্ছা বিনিময় ছাড়া এই ফোনালাপের ভিন্ন কোন কারণ নেই। কিন্তু তারপর থেকেই ট্রাম্প চীনের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা শুরু করেন। বিশেষত চীনের অর্থনৈতিক নীতি, মুদ্রা নীতি ও দক্ষিণ চীন সাগরে চীনের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি টুইটার।
সর্বশেষ দীর্ঘ ৩৭ বছরের 'ওয়ান চায়না' নীতি না বাতিলের হুঁশিয়ারি দিলেন নির্বাচিত রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর ২০ জানুয়ারি থেকে হোয়াইট হাউজের ক্ষমতায় বসবেন তিনি। বিবিসি।
ইত্তেফাক/আরএ
