ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌর সদরের বাইশাখালি গ্রামে সোমবার রাত দেড়টায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর ভস্মীভূত হয়েছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে সাব্বির মুন্সি (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার সকালে ভাঙ্গা থানা পুলিশ ধ্বংসস্তূপের ভেতর থেকে নিহতর লাশ উদ্ধার করে। সে বাইশাখালি গ্রামের আমির মুন্সির ছেলে ও ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানায়, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ভাঙ্গা ফায়ার স্টেশনের টিম লিডার রেজাউল হক জানায়, ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
