এবার ‘গেম অব থ্রোনস’র ঘরে চয়েস অ্যাওয়ার্ড

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৩:২৭
বেস্ট টেলিভিশন ড্রামা সিরিজ হিসেবে চয়েস অ্যাওয়ার্ড জিতলো এইচবিওতে প্রচারিত জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’। সেরা সিরিজ পুরস্কারের পাশাপাশি আরো দুটি বিভাগ থেকে পুরস্কৃত করা হয়েছে সিরিজটির অভিনয় শিল্পীদের। গতকাল ১১ ডিসেম্বর রবিবার এ পুরস্কার তুলে দেয়া হয়েছে। 
 
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ছোট পর্দার ‘অস্কার’খ্যাত এমি অ্যাওয়ার্ডের তিনটি বিভাগ থেকে এমি জিতে ‘গেম অব থ্রোনস’ সিরিজটি। এর আগে ৩৭টি এমি অ্যাওয়ার্ড জেতা টিভি সিরিজ ‘ফ্রেজার’কে পেছনে ফেলে ৩৮টি এমি জিতে রেকর্ড গড়ে ‘গেম অব থ্রোনস’।
 
এমি জয়ের আনন্দ রেশ কাটতে না কাটতেই আবার আলোচিত এ টিভি সিরিজটির ঘরে উঠলো বেস্ট চয়েস অ্যাওয়ার্ড। এছাড়া একই সিরিজে অভিনয় করা সেরা সাপোর্টিং অভিনেতা হিসেবে পিটার ডিঙ্গলেজ ও কিট হ্যারিংটন পুরস্কার পেয়েছেন।
 
আর বেস্ট সাপোর্টিং অভিনেত্রী হিসেবেও চয়েস অ্যাওয়ার্ড পেলেন ‘গেম অব থ্রোনস’র ইমিলিয়া ক্লার্ক ও লিনা হিয়ডে।
 
উল্লেখ্য, এবছর চয়েস অ্যাওয়ার্ডে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘লা লা ল্যান্ড’। আর সেরা অভিনেতা কেসি অ্যাফ্লেক ও সেরা অভিনেত্রী নাটালি পোর্টম্যান পেয়েছেন এবারের বেস্ট চয়েস অ্যাওয়ার্ড। খবর ভ্যারাইটি, ডেডলাইন।
 
ইত্তেফাক/এমএআর