মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ মহিউদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সায়লা ফারজানা চূড়ান্ত প্রার্থী ঘোষণা এবং প্রতীক বিতরণ শেষে একক প্রার্থীদের বিনা নির্বাচিত ঘোষণা করেন।
এ ছাড়া সংরক্ষিত সদস্য পদে ২ নম্বর ওয়ার্ডের নুরজাহান এবং সাধারণ সদস্য পদে ৪ নম্বর ওয়ার্ডে মো. ইকবাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে মনির হোসেন মিটুল ৬ নম্বর ওয়ার্ডে এম মাহবুব উল্লাহ, ৭ নম্বর ওয়ার্ডে আক্তার হোসেন খান লাবু, ৮ নম্বর ওয়ার্ডে ইদ্রিস আলী শেখ এবং ১৩ নম্বর ওয়ার্ডে মো. আফছার উদ্দিন ভূইয়া, একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ইত্তেফাক/ইউবি
