শনির আখড়ায় নির্মাণ শ্রমিক নিহত

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ২০:৫১
রাজধানীর শনির আখড়ার কদমতলী পাটেরবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় মাথায় পাইপ পড়ে অন্তর (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 
 
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
 
নিহতের সহকর্মী আনিছুর রহমান জানান, সকালে পাইলিংয়ের কাজ করার সময় হঠাৎ একটা পাইপ মাথার উপরে পড়লে গুরুতর আহত হয় অন্তর। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে বেলা সাড়ে ১২টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
 
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া  জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মহিষাকান্দি গ্রামে।