উদীয়মান ডিজিটাল সার্ভিস ব্যবসায় নতুন আসা উদ্যোক্তাদের জন্য বড় মোবাইল কোম্পানিগুলো অসুস্থ প্রতিযোগিতামূলক পদ্ধতি ব্যবহার করে তরুণ উদ্যোক্তাদের জন্য বাধার সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে 'ডিজিটাল স্টার্ট-আপ কনফারেন্স'-এ অংশ নেয়া বক্তারা I
গত ১১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হয় স্টার্ট-আপ নিয়ে এই পর্যন্ত দেশের সবচেয়ে বড় আয়োজন ‘ডিজিটাল স্টার্টআপ সম্মেলন-২১০৬’I
২৫টি স্টার্ট-আপ উদ্যোগের প্রতিষ্ঠাতা এবং আরো ১০ জন তথ্য প্রযুক্তি শিল্পের নীতিনির্ধারণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এই সম্মেলনে বক্তব্য রাখেনI গত মাসে নতুন আত্মপ্রকাশ করা বাণিজ্য সংগঠনগুলোর নতুন ঐকবদ্ধ প্লাটফর্ম BAFCOM (বাংলাদেশ এলায়েন্স ফর ফেয়ার কম্পিটিশন) এই সম্মেলনের আয়োজন করেI সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটি (DUITS) I সাত শতাধিক অধিক স্টার্ট-আপ উদ্যোক্তা ও ডিজিটাল ব্যবসায় আসতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা এই সম্মেলনে অংশ নেনI
BAFCOM -এর আহ্বায়ক ও বেসিস এর সভাপতি মোস্তফা জব্বার বলেন, যে টেলিকম কোম্পানিগুলো যেভাবে অতীতে সংগীত শিল্প আর মোবাইল কনটেন্ট শিল্প ধ্বংস করেছে, একইভাবে তারা এখন ই-কমার্সসহ আরো অনেক ডিজিটাল সার্ভিস সরাসরি অংশগ্রহণ করে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করছেI
তিনি বলেন, টেলিকম কোম্পানিকে সরকার তরঙ্গ (স্পেকট্রাম) ব্যবহার করার অনুমতি দিয়েছে জনগণকে ভয়েস আর ডাটা সার্ভিস দেবার জন্য - অন্য কোনো ব্যবসা করার জন্য নয়I অন্য ব্যবসা করলে সেটি হবে টেলিকম আইন ও 'প্রতিযোগিতা এক্ট ২০১২'-এর সুস্পষ্ট লঙ্ঘনI
অনুষ্ঠানের প্রধান পর্বে আলোচনা হয় আগামীতে নতুন ও তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য নতুন কি ধরণের চ্যালেঞ্জ আসছে এবং কি ধরণের সরকারি নীতি কাঠামো দরকার যাতে ডিজিটাল সার্ভিস ইন্ডাস্ট্রিতে আরো অনেক সফল উদ্যোক্তা তৈরি হয় I
অনুষ্ঠানের আরো বক্তৃতা করেন বিকাশ -এর প্রধান নির্বাহী কামাল কাদির, বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর, ফেনক্স ক্যাপিটালের জেনারেল ও পার্টনার শামীম আহসান, গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী, প্রথম আলোর যুব সমন্বয়ক মুনির হাসান, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি. আহমেদ, ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, এমসিসিআই এর পরিচালক হাবিবুল্লাহ এন. করিম, ডিইউআইটিএস -এর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ইমরান প্রমুখ I
অনুষ্ঠানের প্রথম পর্বে ২৫ জন সফল তরুণ ডিজিটাল উদ্যোক্তা তাদের অভিজ্ঞতার কথা বলেনI সম্মেলনে রকমারি ডট কমের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ, চালডাল ডট কমের প্রধান নির্বাহী ওয়াসিম আলিম, বাগডুম ডট কমের প্রধান নির্বাহী সৈয়দা কামরুন আহমেদ, টিম ইঞ্জিনের প্রধান নির্বাহী সামিরা জুবেরী হিমিকা, ফিফোটেক-এর প্রধান নির্বাহী তৌহিদ হোসেন, প্রিয়শপ ডট কমের প্রতিষ্ঠাতা আশিকুল আলম খাঁন, আইটি বাজারবিডি-এর প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন রিয়াদ, এসো-এর ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম, বন্ডস্টেইন-এর সহ-প্রতিষ্ঠাতা মীর শাহরুখ ইসলাম, বিল্যান্সার-এর প্রতিষ্ঠাতা শফিউল আলম, চলো ডট কমের প্রধান নির্বাহী দেওয়ান শুভ, ডক্টোরোলার প্রতিষ্ঠাতা মো. আব্দুল মতিন ইমন, থার্ডবেল এর প্রতিষ্ঠাতা সাব্বির রহমান তানিম, হাঙ্গরিনাকি ডট কমের প্রধান নির্বাহী তাউসিফ আহমেদ, বেসিস ডিরেক্টর মোস্তাফিজ রহমান, সিন্দাবাদ ডট কমের প্রধান নির্বাহী জিসান কিংসুক হক, চালডাল ডট কমের সহ-প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ ও প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী আরিফ নেজামী বলেন স্টার্ট-আপ হিসাবে তাদের অভিজ্ঞতা।
অনুষ্ঠানে বক্তারা নিজেদের অভিজ্ঞতা থেকে পরামর্শ দেন কিভাবে ছোট থেকে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, কিভাবে সেবার মান উত্তরোত্তর বাড়াতে হবে, কম খরচে বিপণনের জন্য ব্যবস্থা নেয়া যাবেI বেশির ভাগ বক্তা বলেন, যে উদ্যোক্তা হবার প্রথম ধাপে অনেক কষ্ট করতে হবে এবং বাধার সম্মুখীন হতে হবেI এই সময় ধৈর্য রাখাটা খুবই জরুরি I নিরলসভাবে এবং কাজকে ভালোবেসে চেষ্টা করলে এক সময় না এক সময় সফলতা আসবেইI
ইত্তেফাক/ইউবি
