খুলনায় টাকা চুরির সময় ২ ইরানী আটক

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ২১:৩২
খুলনায় দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে টাকা চুরির সময়  দুই ইরানের নাগরিককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। 
 
সোমবার সন্ধ্যায় নগরীর শেখপাড়া লোহাপট্টি থেকে স্থানীয় জনগণ তাদের আটক করে সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। 
 
আটককৃত দুই ইরানের নাগরিক হলেন গোলাম আব্বাস (৪০) ও আব্বাস ছুরি (৪৫)। 
 
এলাকাবাসী জানান,  সোমবার সন্ধ্যায় গোলাম আব্বাস ও আব্বাস ছুরি নগরীর শেখপাড়া লোহাপট্টির একটি দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় দোকানের কর্মচারীসহ আশপাশের লোকজন তাদের আটক করে সোনাডাঙ্গা থানায় সোপর্দ করে।
 
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ইরানের নাগরিক গোলাম আব্বাস ও আব্বাস ছুরির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 
ইত্তেফাক/ইউবি