খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঠিকাদার নিহত

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০০:০২

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মিজানুর রহমান বালা (৫০) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে নগরীর মুসলমারপাড়ার নিজ বাড়ির সামনে তাকে ছুরিকাঘাত করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, রাত সাড়ে ১০টার দিকে নগরীর বাগমারার নিজ বাড়ির সামনে মিজানুর রহমান বালাকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তবে, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তিনি তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি।

ইত্তেফাক/আরকেজি