ব্যস্ত নওশাবা আবার উপস্থাপনায়

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৩:০৬
মডেল অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। বর্তমানে বিভিন্ন টিভি নাটক, চলচ্চিত্র নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তবে আবারো দেখা যাবে তাকে অনুষ্ঠান উপস্থাপনায়। বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে প্রতি বুধবার রাত ৯টায় প্রচারিত অনুষ্ঠানটির নাম ‘রঙিলার রঙ্গশালা’।
 
বিনোদন সংশ্লিষ্ট নানা খোঁজখবরের পাশপাশি আন্তর্জাতিক বিষয়-আশয় এখানে তুলে ধরা হবে। নিজস্ব ভালোলাগা নিয়ে কাজটি করতে যাচ্ছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
 
মানিক মানবিক’র পরিচালনায় ‘মন ছুঁয়েছে মন’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন নওশাবা। এটি শিগগিরই এটিএন বাংলায় প্রচার শুরু হবে।
IMG0
উল্লেখ্য, এছাড়াও তিনি চলচ্চিত্রে কাজ করছেন। জানা গেছে তার অভিনীত ছয়টি সিনেমা এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। 
 
এরমধ্যে রয়েছে নির্মাতা খিজির হায়াত খানের ‘প্রতিরুদ্ধ’, ফকরুল আরেফিন খানের ‘ভুবন মাঝি’, দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’, ও তানিম রহমান অংশুর ‘স্বপ্নবাড়ি’সহ আরো একটি সিনেমায় কাজ করেছেন নওশাবা।
 
ইত্তেফাক/এমএআর