ধুনটে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৪:১৯
 
বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি গ্রামে মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আদুরী খাতুন (১৪) উপজেলার বেলকুচি গ্রামের আলী হোসেনের মেয়ে। সে ধুনট জাহিদুল ইসলাম জুয়েল মেমোরিয়াল আলিম মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।
মঙ্গলবার দুপুর একটার দিকে স্থানীয়দের খবরে ওই গ্রামে নিজ ঘরের আড়ায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাত ১১টার দিকে উপজেলার বেলকুচি গ্রামে বাবার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ