ধুনটে নাশকতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৫:০০
বগুড়ার ধুনট উপজেলায় নাশকতার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মুরাদুজ্জামান মুরাদ (২৫) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।
 
মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়। মুরাদ উপজেলার রাঙ্গামাটি গ্রামের খোকা মিয়ার ছেলে এবং এলাঙ্গী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক। এর আগে
 
সোমবার রাত নয়টার দিকে ধুনট শহরের কাপড় পট্রি এলাকা থেকে গ্রেফতার আটক করা হয়।
 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বিগত দিনে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধসহ বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচি পালনকালে হামলা চালিয়ে ভাঙচুর ও নাশকতা করা হয়। এ ঘটনায় ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি মুরাদের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি মুরাদের বিরুদ্ধে বগুড়া আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় আদালত থেকে মুরাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সোমবার রাতে ধুনট শহরে আসলে গ্রেফতারি পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ