‘বিসর্জন’ নিয়ে জয়া আসছেন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৬:০৪
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশভাগের কাহিনী নিয়ে নির্মিত ‘রাজকাহিনি’ সিনেমায় সব শেষ গিয়েছিলো অভিনেত্রী জয়াকে। শিগগিরিই হাজির হচ্ছেন টালিগঞ্জের অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘বিসর্জন’ সিনেমা নিয়ে।
 
কলকাতার নির্মাতা কৌশিক গাঙ্গুলী এরইমধ্যে ছবির শুটিংও শেষ করে ফেলেছেন। এবারে দিলেন মুক্তির ঘোষণা। জানা গেছে, আসছে পহেলা বৈশাখে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ছবি ‘বিসর্জন’।
 
ছবির গল্প প্রেমনির্ভর হলেও প্রেক্ষাপট এক সময়ের পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)। তৎকালীন সীমান্তবর্তী এলাকা ও চেকপোস্টকে প্রাধান্য দেয়া হবে এতে। ছবিটিতে জয়ার বিপরীতে অভিনয় করবেন টালিগঞ্জের নায়ক আবীর চট্টোপাধ্যায়। পরিচালনার পাশাপাশি কৌশিককেও দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।
 
ইত্তেফাক/এমএআর