মিমের নামে গান

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৫
বিদ্যা সিনহা মিমের নামে গান তৈরি হচ্ছে এবার। যদিও এর আগে মাহিয়া মাহি ও বুবলীর নামে গান পেয়েছে দর্শকরা। মিমকে নিয়ে ‘মিম মিম মিম’ শিরোনামের গানটির কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। সুর করেছেন আকাশ সেন।
 
গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন আকাশ ও কণা। নিজের নামের গানটির সাথে তাল মিলিয়ে নাচতে দেখা যাবে চিত্রনায়িকা মিমকে।
 
গানটি মূলত নির্মিত হয়েছে মিম অভিনীত ‘আমি তোমার হতে চাই’ ছবির প্রমোশনের জন্য। গত রবিবার গানটির শুটিং হয়েছে। গানটি কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম।
 
উল্লেখ্য, নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ আসছে ১৬ ডিসেম্বর ছবিটি দেশব্যাপী মুক্তি পাচ্ছে। 
IMG0
মঙ্গলবার বিকেলে মিমের নাচের দৃশ্যের একটি ছবি ফেসবুকে পোস্ট করে, স্ট্যাটাসে অনন্য মামুন লিখেছেন ‘হেইলা দুইলা নাচ..মিমের মিডিয়া জীবেনর সব চাইতে সুন্দর গান হবে এটি..তবে ইহা কোন সিনেমার গান নহে...।’
 
ইত্তেফাক/এমএআর