বাবাকে বার্তা পাঠিয়ে উদ্ধার পেল ইংরেজ তরুণী

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৭:৪০
 
বাবাকে নিজের অবস্থান বার্তা পাঠানর পর অস্ট্রেলিয়ার উদ্ধার করা হয়েছে ২০ বছর বয়সের এক তরুণীকে। ম্যারি কেইট হেইস নামের এই তরুণী তার বাবাকে মোবাইল মেসেজে জানায়, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে একটি স্থানে এবং এই বার্তায় নিজের অবস্থান সংযুক্ত করে দেয় তরুণী। এরপর অস্ট্রেলিয়ার পুলিশকে বিষয়টি জানালে তরুণীকে হাইওয়ে রোড থেকে উদ্ধার করা হয়।
 
অস্ট্রেলিয়ার পুলিশ জানায়, ব্রিসবনের কুইন্সল্যান্ডে নিজ হোস্টেল থেকে ২২ বছর বয়সী এক সুইডিশ নাগরিকের সঙ্গে ড্রাইভে বের হয় ম্যারি কেইট। কিন্তু তাদের যেদিকে যাওয়ার কথা ছিল, তার উল্টোদিকে যাওয়া শুরু করলে ম্যারি কেইট গাড়ি থেকে নামতে চায়। কিন্তু সুইডিশ তরুণ তাকে গাড়ি থেকে নামতে না দিলে নিজের বাবাকে মেসেজ পাঠায় ব্রিটিশ তরুণী।
 
পুলিশ তাদের অবস্থান সনাক্ত করে হোস্টেল থেকে ৯০ কিলোমিটার দূরে গিম্পাইয়ের নিকট আটক করে। এরপর ম্যারি কেইটকে উদ্ধার করে সুইডিশ তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
উদ্ধার পাওয়ার পর তরুণটির বিরুদ্ধে কোন চার্জশিট দাখিল করেনি ম্যারি কেইট। সে কারণে পুলিশ তাকে গ্রেফতার করছে না।
 
ম্যারি কেইট জানায়, আমি খুব ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল, আমি মারা যাব। আর সে কারণেই আমার বাবাকে মেসেজ পাঠাই। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ