৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশিত হয়েছে। গতকাল ১২ ডিসেম্বর অভিনেতা ডন চ্যাডেল, অভিনেত্রী লরা ডার্ন এবং অভিনেত্রী-গায়িকা অ্যানা কেন্ড্রিক মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
আগামী বছরের ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে এ অ্যাওয়ার্ডের মূল পর্ব। এবারের অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ‘দ্য টুনাইট শো’ খ্যাত জিমি ফ্যালন। এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মনোনায়ন যারা।
সেরা ড্রামা চলচ্চিত্র বিভাগে আছে লায়ন, হ্যাকসো রিজ, ম্যানচেস্টার বাই দ্য সি, হেল অর হাই ওয়াটার ও মুন লাইট। কমেডি অথবা মিউজিক্যাল বিভাগ থেকে সেরা চলচ্চিত্রের জন্য রয়েছে লা লা ল্যান্ড, ডেডপুল, টুয়েন্টিথ সেঞ্চুরি উইমেন, ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স, সিং স্ট্রিট।
ড্রামা ক্যাটাগরীতে সেরা অভিনেত্রী জন্য রয়েছেন ‘অ্যামি অ্যাডামস, অ্যারাইভাল’, ‘জেসিকা ক্র্যাস্টেন, মিস স্লোয়েন’, ‘ইসাবেলা হুপার্ট, এলে’ ‘রুথ নেগা, লাভিং’ ‘নাটালি পোর্টম্যান, জ্যাকি’।
আর সেরা অভিনেতা হিসেবে থাকছেন ‘ক্যাসে অ্যাফ্লেক, ম্যানচেস্টার বাই দ্য সি’, ‘ভিগ্গো মর্টেনসেন, ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’, ‘ডেঞ্জেল ওয়াসিংটন, ফেন্সেস’, ‘অ্যান্ড্রু গারফিল্ড, হ্যাকস রিজ’, ‘জোয়েল এডগার্টন, লাভিং’।
এছাড়া সেরা পরিচালক (চলচ্চিত্র) ক্যাটাগরীতে মনোনয়ন পেয়েছেন ‘মেল গিবসন, হ্যাকসো রিজ,’ ‘ডামিয়েন শাজেল, লা লা ল্যান্ড’, ‘টম ফোর্ড, নকটার্নাল অ্যানিমেলস, ‘বেরি জেনকিন্স, মুনলাইট’, ‘কেনেথ লোনারগান, ম্যানচেস্টার বাই দ্য সি’। খবর দ্য গার্ডিয়ান, টুডে।
ইত্তেফাক/এমএআর
