নন্দীগ্রামে সুষম সার উদ্বুদ্ধকরণ প্রকল্পের মাঠদিবস

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৮:১২
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পৌর এলাকার কচুগাড়ী ব্লকে ক্যানপোর্টেক্স লিমিটেড, কানাডা ও ড্রাগন ফার্টি ইজার বাংলাদেশ লিমিটেডের আয়োজনে এসআরডিআই ডিএই এবং কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় সুষম সার উদ্বুদ্ধকরণ প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (১৩ই ডিসেম্বর) বিকেলে পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ডে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ প্রচুল চন্দ্র সরকারের সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা খামার বাড়ি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মোকছেদুর রহমান। 
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ড্রাগন ফার্টিলাইজার বাংলাদেশ লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার আরিফুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা নজরুল ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কামাল উদ্দিন তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোহা. মুশিদুল হক। 
 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার জমিতে ব্যবহার করতে হবে। তা না হলে ভাল ফলন উৎপাদন করা সম্ভব নয়। আপনারা সঠিক পদ্ধতি অবলম্বন করে ফসল উৎপাদন করুন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আপনাদের সার্বিক সহোযোগিতা করবে। এসময় শতাধিত কৃষক উপস্থিত ছিলেন।